নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার কদমতলায় রবিবার সন্ধ্যায় ব্যারাক অ্যাথলেটিক ক্লাবের সভাপতি শংকর সেনশর্মা -র অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সমস্ত সদস্য সদস্যাবৃন্দ।
স্মৃতিচারণ করেন সুব্রত চক্রবর্ত্তী, সমীর রায়, মানসী পাঁজা,সোমনাথ সরকার,পিনাকী বক্সী,মুকুল সরকার,অর্ণব করাতি। সংঘের পক্ষ থেকে শোকাহত পরিবারের হাতে শোক প্রস্তাব প্রদান করা হয়।
