রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২৪এ রাজ্যের বাজেটে লক্ষীর ভান্ডারে সাধারণ মহিলাদের ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা এবং তপশীলি মহিলাদের ১০০০ টাকা থেকে ১২০০টাকায় বৃদ্ধি এবং ৫০ দিন কর্মদিবসের নিশ্চয়তা,
মিড ডে মিলের রাঁধুনিদের সাম্মানিক ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকায় বৃদ্ধি সহ নানান ধরনের বাংলার মানুষের উন্নয়নের জন্য শনিবার বিকেলে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস ও বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বনমালীনগরে অনুষ্ঠিত হলো এক ধন্যবাদ সভা,
সভায় উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,
তিনি বলেন এই উন্নয়নের বাজেট আগামী লোকসভা সভা নির্বাচনে বাংলায় বিজেপির ধরাশায়ী হবে, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফলে বাংলার মানুষ সুরক্ষিত,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল,
শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,বারগ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রনব ঘোষ, উপপ্রধান কুন্তল বেরা,
বাছরি পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া, তৃণমূল কংগ্রেসের জেলার নেতা সুদীপ কুমার বেরা,
শ্যমপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক দাস, কর্মাধ্যক্ষ মৌমিতা দাস,যুবনেতা চিরঞ্জিত রায় প্রমুখ।








