নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মারা গেলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর সেন শর্মা । গত ছয় ফেব্রুয়ারি তিনি মারা যান।
তিনি হাওড়ার বিভিন্ন সামাজিক গন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি লেদার সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান ছিল।
তাঁর এই অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে হাওড়ায় ।
জানা গিয়েছে হাওড়ায় কদমতলাসহ বিভিন্ন সময়ে নানা সামাজ সেবামূলক কাজে তিনি যুক্ত ছিলেন । তিনি রেখে গেলেন তাঁর আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের ।
