পথ দুর্ঘটনা এড়াতে শিশুদের অভিনব উদ্যোগ



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া



সম্প্রতি সারা পশ্চিমবঙ্গে গত দোসরা জানুয়ারি থেকে এক সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইক বা ছাত্র সপ্তাহ চলছে। আজ ছিল তার শেষ দিন। আজ শেষ দিনে উলুবেরিয়া রাজাপুর থানার অন্তর্গত সবিতা ভক্তা স্মৃতি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীরা, 



রাস্তার মধ্যে অবস্থিত স্পিড বেকার চলতি কথায় বাম্পার গুলিতে চিহ্নিতকরণ করল বিভিন্ন রঙের মাধ্যমে ।



 ছাত্র-ছাত্রীদের এই অভিনব উদ্যোগের সাক্ষী হতে এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শিকা সমুদ্রিকা সামন্ত,



 উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ রুমা মন্ডল, বানিবন গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ মন্ডল সহ আরো অনেকে। 



এই অভিনব কর্মকাণ্ডের অভিভাবক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চেটেল বলেন "আমরা গত ২রা জানুয়ারি থেকে প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান,



 প্রকৃতি পাঠশালা স্বচেতনতামূলক র‍্যালি বসে আঁকো প্রতিযোগিতা নাটক ইত্যাদি। 



সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে সমস্ত শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করেছেন। বিদ্যালয়ের এসআই ম্যাডাম  গত এক সপ্তাহে  দুদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকলকে সাধুবাদ জানান অভিনব কর্মকাণ্ডের জন্য।


 বানিবন গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ বলেন প্রধান শিক্ষককে ধন্যবাদ ছাত্র-ছাত্রীদের নিয়ে নতুন কিছু করে দেখানোর জন্য ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...