ক্যারাটে চাম্পিয়নদের পুরষ্কৃত, উলুবেড়িয়া



রাইমা রহমান,উলুবেড়িয়া, 



 জাপান সিতো রিউ কোশি কাই ক্যারাটে ডু বেঙ্গল রবিবার বাজারপাড়া বুলেট ক্লাবের মাঠে বিভিন্ন বিভাগের দশম কোশি কাই জাতীয় ক্যারাটে চাম্পিয়নদের পুরষ্কৃত করা হয়, 



সম্প্রতি উত্তর প্রদেশের নয়ডাতে ১৩তম জাতীয় কোশি কাই চাম্পিয়নে উলুবেড়িয়ার জাপান সিতো রিউ কোশি কাই ক্যারাটে ডু বেঙ্গল দলগত ভাবে তৃতীয় স্থান অধিকার করে এবং উক্ত ট্রফি বাজার পাড়া বুলেট ক্লাবকে সংস্থার পক্ষহতে তুলে দেওয়া হয়। 



১৩তম আন্তর্জাতিক কাতা ও কুমিতো প্রতিযোগীতায় ২জন স্বর্নপদক,২জন রৌপ্য,২জন ব্রোঞ্জ পদক অর্জন করেন। 



এছাড়াও একাধিক বিভাগের অনুষ্ঠানে মোট ১৪জন অংশগ্রহণ করেন এবং তারমধ্যে ৫জন স্বর্নপদক,



৮জন রৌপ্য পদক ও ৪জন ব্রোঞ্জ পদক লাভ করেন। পদক গ্ৰহনকারী ছাত্রছাত্রীদের হাতে মানপত্র ও পদক তুলে দেওয়া হয়। 



পদক ও মানপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বাজারপাড়া বুলেট ক্লাবের সম্পাদক সাহাবুদ্দিন,সহসভাপতি সেখ ফিরোজ আলী,



 অবসরপ্রাপ্ত ডি এস পি সুকুমার রায়, রিজাউল হক,প্রবীর রায়, পরিচালনায় ছিলেন সিহান সেখ জানে আলম।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...