বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালিত হলো গ্ৰামীন হাওড়ার প্রতিটি ব্লকের উদ্যোগে,
বৃহস্পতিবার ২৫শে জানুয়ারি ছিল জাতীয় ভোটার দিবস,
নতুন ভোটারদের হাতে ভোটার আইডেন্টিটি কার্ড তুলে এবং নতুন ভোটারদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো জাতীয় ভোটার দিবস ২০২৪,
হাওড়া গ্ৰামীন জেলার মুল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া ১নং ব্লকের চন্ডীপুর পঞ্চায়েতের বাঁশবেড়িয়া ফুটবল মাঠে,
চারদলীয় ক্রিকেট প্রতিযোগিতা,তার মধ্যে নতুন ভোটারদের নিয়ে ছিল একটি টীম,
আরো ছিল উলুবেড়িয়া ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির একাদশ, পঞ্চায়েত একাদশ,এবং সাধারণ ভোটারদের একাদশের মধ্যে অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রতিযোগিতা ব্যাট হাতে খেলতে নামেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক,
এছাড়াও আরো অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা,যেমন খুশি সাজো সহ একাধিক প্রতিযোগীতা, জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ১০জনকে এবং সাধারণ নতুন ১০জন ভোটারদের নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানষ কুমার মন্ডল, উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,যুগ্ম বিডিও লিপিকা রায় সহ ব্লকের বিভিন্ন আধিকারিক।
অপরদিকে শ্যআমপউর ১নং ব্লকের পক্ষ হতে নতুন ভোটারদের ভোটার কার্ড তুলে দেন শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী,
শ্যামপুর ২নং ব্লক, বাগনান, আমতা ,উদয়নারায়নপুর সহ প্রতিটি ব্লকে পালিত হলো জাতীয় ভোটার দিবস।









