বাংলা ও বাঙালির ঐতিহ্যের পরম্পরা অর্থাৎ পিঠে পুলির সাথে পড়ুয়াদের পরিচয় করাতে চলতি বছর ছাত্র সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে রাজ্যের প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষকে খাদ্য মেলার আয়োজন করতে নির্দেশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। সেই মর্মে ছাত্র সপ্তাহ পালনের শেষ দিনে অর্থাৎ ৮ই জানুয়ারি সোমবার পিঠেপুলি ও খাদ্য মেলা অনুষ্ঠিত হল শ্যামপুর কেন্দ্রীয় চক্রের অন্তর্গত সজনাগাছি স্পেশাল কেডার প্রাথমিক বিদ্যালয়ে।
ওই দিন অভিভাকদের হাতে তৈরি রকমারি পিঠে পুলির সম্ভার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয় পড়ুয়ারা। পিঠে তৈরীর অতীত ইতিহাস, উপকরন, পদ্ধতি সম্পর্কে পড়ুয়াদের সম্মক ধারন দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দেবশ্রী প্রধান।
উপস্থিত ছিল পড়ুয়াদের ও অভিভাকরাও। মেলা শেষে সেই সব পিঠে পুলি ও বিদ্যালয়ে তৈরী পায়েস, মিষ্টির স্বাদ মহানন্দে উপভোগ করে পড়ুয়ারা। খাদ্যমেলা নিয়ে পড়ুয়াদের আগ্রহ দেখে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্যামল গরানী ঘোষনা করেন প্রতিবছরই এই মেলার আয়োজন করা হবে স্কুল প্রাঙ্গণে।



