এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রানীগঞ্জ বইমেলা ২০২৪
সেখ সামসুল -
এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রানীগঞ্জ বইমেলা ২০২৪ চৌঠা জানুয়ারি সেয়ারশোল রাজ ময়দানে। সেখানে রয়েছে বইয়ের বিপুল সম্ভার ,আলোচনা সভা -বিভিন্ন বিষয়ে, কবি সম্মেলন ,সাংস্কৃতিক অনুষ্ঠান ,আরো অনেক কিছু ।
এখানে উদ্বোধনের উপস্থিত ছিলেন মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার ,সহযোগিতায় ছিলেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাকার পরিষেবা বিভাগ। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এমএলএ মহাশয় তাপস ব্যানার্জি এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল মেলোডিয়ানা ব্যান্ডের একটি অপূর্ব অনুষ্ঠান।

