রাইমা রহমান, উলুবেড়িয়া
বৃহস্পতিবার উলুবেড়িয়া ১নং ব্লকের দামোদর নদীর তীরে মহিষরেখা ব্রিজের অদুরে এই উৎসব অনুষ্ঠিত হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আবাসস্থল আশা ভবনের শিশুদের নিয়ে গঙ্গা দূষনের বিরুদ্ধে শ্রুতি নাটক,
আবৃত্তি,সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে গঙ্গা দূষনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক,যুগ্ম বিডিও উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক,সহ অন্যান্য।





