জনসংযোগ কর্মসূচির তদারকিতে প্রশাসনিক কর্মকর্তা, উলুবেড়িয়া



অতসী মন্ডল, নিজস্ব প্রতিবেদক 


সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে উলুবেরিয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ২নং গ্রাম পঞ্চায়েতের একাধিক ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর ও সমাজ কল্যাণ দফতরের সচিব সঞ্জয় কুমার বনশল। 


 প্রসঙ্গত গত শনিবার ২০ই জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যের প্রতিটি বুথে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি, 



চলবে আগামী ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত ,প্রথম দিন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক ক্যাম্পে সাধারণ মানুষের খুঁটিনাটি সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলাশাসক  পি দীপা প্রিয়া।



 সঙ্গে ছিলেন  অতিরিক্ত জেলা শাসক  ইউনেস রিসিন ইসমাইল, উলুবেরিয়া মহাকুমার শাসক মানস মন্ডল এবং উলুবেড়িয়া ১নংবিডিও এইচ এম রিয়াজুল হক।



দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার কালিনগর গ্রাম পঞ্চায়েতে সমস্যা সমাধান ও জনসংযোগ ক্যাম্প হওয়ার পর  



আজ তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার হাটগাছা ২নং গ্রাম পঞ্চায়েতে একাধিক ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের পরিষেবা সকলে ঠিক ঠিক পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন মুখ্যসচিব সঞ্জয় কুমার বনশল স্বয়ং।



 এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব সঞ্জয় কুমার বনশল ছাড়াও হাওড়া জেলা অতিরিক্ত জেলাশাসক আজহার জিয়া,



 উলুবেড়িয়া  মহকুমা শাসক মানস মন্ডল,  বিডিও এইচ এম রিয়াজুল  হক, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক,হাটগাছা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার পাল ,



 পঞ্চায়েত সদস্যা শ্রাবনী প্রামানিক , এছাড়াও সরকারি আধিকারিক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জাকির হোসেন মল্লিক, 



পঞ্চায়েত সচিব হেমন্ত পাত্র, নির্মান সহায়ক শম্ভুনাথ দে প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...