সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি পরিদর্শনে ডি এম



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 



 "সমস্যা সমাধান ও জনসংযোগে"র প্রথম দিনে উলুবেড়িয়ার একাধিক এলাকায় পরিদর্শন করলেন হাওড়া জেলা শাসক, 



অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক,বিডিও। শনিবার ২০জানুয়ারী থেকে শুরু হয়েছে রাজ্যের প্রতিটি বুথে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি,রাজ্যসরকারের জাতিগত সংশাপত্র, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সংশাপত্র, 



খাসজমির পাট্টার আবেদন,স্বাস্থ্যসাথী,শিক্ষাশ্রী, মেধাশ্রী,কন্যাশ্রী,ঐক্যশ্রী,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,ভবিষ্য ক্রেডিট কার্ড, বিধবা ও বয়স্কদের পেনশন,মানবিক সাহায্য,সহ স্থানীয় সমস্যা ও তার সমাধান নিয়ে শুরু হয়েছে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি।



 প্রথমদিন শনিবার উলুবেড়িয়া ১নং ব্লকের চন্ডীপুর পঞ্চায়েতের মহিষরেখা প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয়ের এবং যশপুর জয়ন্তী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে পরিদর্শন ও একাধিক এলাকায় ঘুরে দেখলেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন,



 এলাকায় কারখানার বজ্র ও তার নিকাশীর বিষয়ে মানুষের অভিযোগ ,গৃহের সমস্যা সহ একাধিক সমস্যার কথা সাধারণ মানুষের কাছথেকে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান,হাওড়া জেলা শাসক শ্রীমতী দিপপ্রীয়া পি,



 অতিরিক্ত জেলা শাসক ইউরিশ রিশি ইসমাইল, উলুবেড়িয়া মহকুমা শাসক মানষ কুমার মন্ডল,



 উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,চন্ডীপুর পঞ্চায়েতের প্রধান সহদেব রুইদাস,উপপ্রধান রেজাউল হক মোল্লা,



 উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চম্পা সামন্ত।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...