নদী বেষ্টিত হাওড়া জেলার শ্যামপুর এলাকায় নমামী গঙ্গা প্রকল্পে 'নদী উৎসব ২০২৩'অনুষ্ঠিত হলো হাওড়া জেলা গঙ্গা কমিটির উদ্যোগে শ্যামপুর ১নং ব্লকের ব্যবস্থাপনায় "ঘাটের পাড়ে হাট"।
বুধবার শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির নবগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথী নদীর তীরে বরাগাছি খেয়া ঘাটের পাড়ে অনুষ্ঠিত হয় নদী উৎসব ২০২৩, "ঘাটের পাড়ে হাট"।
গঙ্গা কে দূষনের হাত থেকে রক্ষা করতে এবং গঙ্গার পাড় সহ সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ।
উপস্থিত আতিথিবর্গ বলেন "গঙ্গা হলো মা",
সুতরাং গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এবং আগামী দিনে গঙ্গার জলকে পানীয় হিসেবে ব্যবহার করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।
স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করেন বিডিও,
নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,
শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,
সহ সভাপতি অপর্না দোলুই,কর্মাধ্যক্ষ টগরী কয়াল,কর্মাধ্যক্ষ বীনা পাল,রিজিয়া মোল্লা,
নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান আজনবী মোল্লা, উপপ্রধান লুতফর রহমান খান,
পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব মন্ডল,বেলাড়ী পঞ্চায়েতের প্রধান শান্তি বর,
জয়ন্ত কুমার মন্ডল,সদানন্দ রায়চৌধুরী প্রমুখ।












