সেই উদ্দেশ্যে নিয়ে আপনার পঞ্চায়েত ২০২৪-২৫ সালে পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে হাওড়ার শ্যামপুর এক নম্বর ব্লকের একটি সভাগৃহে দশটি পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালার মাধ্যমে তৈরি হল একটি রূপরেখা।
শ্যামপুর এক নম্বর ব্লকের দশটি গ্রামের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন এই কর্মশালায় ।
শুক্রবার অনুষ্ঠিত হল এই কর্মশালা। সাধারনত বর্তমান কালে পঞ্চায়েতের সু পরিষেবার জন্য মানুষ আজ উপকৃত।
সেই পরিষেবা যাতে আরও সুন্দর করা যায় পাশাপাশি পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে আরও দায়িত্বশীল করার জন্যই এই কর্মশালা বলে সূত্র মারফত জানা গিয়েছে । এই কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামপুর ১ এর বিডিও তন্ময় কার্যী, পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,সহ সভাপতি অপর্ণা দোলুই সহ বিভিন্ন প্রকল্পের জেলা ও ব্লক আধিকারিকগন।



