নিজস্ব সংবাদদাতা, বাগনান
এই ঘটনায় ৩৪ জন কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর একজনকে মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৩২ জন মহিলা সহ ৯০ জন।
সরকারের জনবিরোধী নীতি ও পুলিশের এই নির্যাতনের বিরুদ্ধে আজ মঙ্গলবার ৫ই ডিসেম্বর রাজ্যব্যাপী প্রতিবাদ দিবসের পালনের আহ্বান জানানো হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই দলের বাগনান লোকাল কমিটির উদ্যোগ বাগনান শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এই দলের হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা মিনতি সরকার, জেলা কমিটির সদস্য সরোজ মাইতি সহ অন্যান্যরা। এই দীপ্ত মিছিল শহরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।



