গনতন্ত্র বিপন্ন, প্রতিবাদে ফরোয়ার্ড ব্লক




ন্যায় সংহিতা বিল পাশের সময় সংসদের ১৪৩ জন সদস্য কে সাসপেন্ডের প্রতিবাদে আক্রান্ত গণতন্ত্র বিপন্ন সংবিধান এই স্লোগান দিয়ে প্রতিবাদ সভা করলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক উলুবেড়িয়া দক্ষিণ লোকাল কমিটি। 



 এদিন কালিনগর চৌরাস্তা র মোড়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফরওয়ার্ড ব্লকের বহিরা অঞ্চলের সম্পাদক মোহন চক্রবর্তী।



 এছাড়া উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা সভাপতি কুতুবুদ্দিন আহমেদ, নারান মহান্তি, ছাত্র ব্লকের হাওড়া জেলা সম্পাদক রণজয় পোদ্দার যুবলীগের তাবারোক আলী খান। 



 এদিনের সভায় তীব্র আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে ফরওয়ার্ড ব্লকের উলুবেড়িয়া দক্ষিনের সম্পাদক জামিউস শরিয়াত মল্লিক। 

 তিনি বলেন সংসদের সদস্য সরকার এর সংবিধান বিরোধী কাজের সমালোচনা করতেই পারেন কিন্তু সেই জন্য সাসপেন্ড করাটা গণতন্তের পক্ষে ক্ষতিকারক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...