নমামী গঙ্গা প্রকল্পে 'নদী উৎসব ২০২৩'অনুষ্ঠিত হলো হাওড়া জেলা গঙ্গা কমিটির উদ্যোগে উলুবেড়িয়া ১নং ব্লকের ব্যবস্থাপনায় "ঘাটের পাড়ে হাট"।
শুক্রবার উলুবেড়িয়া ১নং ব্লকের কালীনগর পঞ্চায়েতের ভাগীরথী নদীর তীরে পূর্ব কালীনগর আটচালার কাছে অনুষ্ঠিত হয় নদী উৎসব ২০২৩, "ঘাটের পাড়ে হাট"।
গঙ্গা কে দূষনের হাত থেকে রক্ষা করতে এবং গঙ্গার পাড় সহ সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,
উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক, কর্মাধ্যক্ষ আজিজুল হক, কর্মাধ্যক্ষ সেখ মফিজুল,
কালীনগর পঞ্চায়েতের প্রধান সেখ দেরাসত আলী,প্রাক্তন প্রধান উত্তম মন্ডল প্রমুখ।





