মাদার টেরেজা সোসাইটির সুবর্নজয়ন্তী বর্ষ, কুলটিকরি



শ্যামপুর ২নং ব্লকের বাছরি পঞ্চায়েতের কুলটিকরি মাদার টেরেজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুদিন ব্যাপী সুবর্ন জয়ন্তীবর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো।


প্রথমদিন শুক্রবার সকালে প্রভাতফেরি, মহিলা ঢাকী দিয়ে ঢাক বাজানোর প্রদর্শনী,রনপা প্রদর্শনী, বসে আঁকা প্রতিযোগিতা,গুনীজন সম্মাননা, 



সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন শনিবার,দুশো জন দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ, এলাকার বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সংবর্ধনা,শ্যামপুর এলাকার সমস্ত হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদান করা হয়,


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,শ্যামপুর ২নং ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার,যুগ্ম বিডিও মৃনাল কান্তি হীরা , বাছরি পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া,



 কুলটিকরি মাদার টেরেজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দীপ প্রামানিক, 



তিনি বলেন আমরা অনেক প্রতিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে এই সংগঠনের জন্ম, 



ধীরে ধীরে আজ মহীরুহে পরিনত হয়েছে, এবং আগামী দিনে আরো বেশি করে এলাকার কাজ করে যাবো, আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ঝর্না প্রামানিক, 

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌমিতা দাস,দীপক দাস ,পিন্টু কুমার হাইত প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...