কো অপারেটিভ সোসাইটির অনুষ্ঠান,শ্যামপুর



নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর




শ্যামপুরের ভাগীরথী কো অপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি লিমিটেডের সুবর্ন জয়ন্তী বর্ষ উৎসব উৎযাপন উপলক্ষ্যে রবিবার শ্যামপুরের ডিঙ্গাখোলায় গুজারপুর শিবগঞ্জ বিশালক্ষী হাই স্কুলে অনুষ্ঠিত হলো এক সেচ্ছায় রক্তদান শিবির।



 রবিবার এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, 



আরও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জীব দাস, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, জেলা পরিষদ সদস্যা মন্দিরা মন্ডল,



শ্যামপুর থানার ওসি কৃষ্ণেন্দু প্রামানিক,শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, 



স্থানীয় ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তি রঞ্জন মাইতি সহ সংস্থার সম্পাদক শৈলেন্দ্র নাথ সামন্ত, সভাপতি অনুপ কুমার বাগ সহ অন্যান্যরা। 



উল্লেখ্য বর্তমানে সমবায়ের সদস্য সংখ্যা ৭৭৩জন, বর্তমান বৎসরে সমবায়ের উদ্যোগে রেকর্ড পরিমাণ ১৫একর কালোধান চাষ হয়েছে । 



আর এদিনের এই অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় এক বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরও যেখানে বহু মানুষ তাদের চোখ পরীক্ষা করান বিশেষজ্ঞ চিকিৎক দ্বারা।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...