সর্বশিক্ষা মিশনের নিয়ন্ত্রনে উলুবেড়িয়া দক্ষিণ চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে
অনুষ্ঠিত হলো বসে আঁকা সহ একাধিক প্রতিযোগীতা হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুকের ৬৮ গেটে।
বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের মোট ৬০জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ গ্ৰহন করেন।
প্রতিযোগীতায় অংশগ্ৰহন কারী প্রত্যেক ছাত্র ছাত্রীদের পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।
এই অনুষ্ঠানে অংশগ্ৰহনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আসা তাদের অভিভাবকগন ও খুব খুশি হন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা শ্রীমতী শুভ্রা সমাদ্দার,
বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের কো অডিনেটর মৌমিতা মন্ত্রল,প্রদীপ চক্রবর্তী,শঙ্খনাথ মুখার্জি,জয়ন্ত কুমার কয়াল,প্রিয়ঙ্কা কর্মকার,শ্রাবনী রায় প্রমুখ।









