চিকিৎসার নতুন দিক

 



এখন ব্ল্যাড কান্সার, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা কিছু রক্তজনিত রোগের ডেস্টিনেশন মৃত্যু নয়। এই সব মারন রোগের ডেস্টিনেশন এখন সুস্থ স্বাভাবিক জীবন। এমনই অসম্ভবকে সম্ভব করেছে এখন মেডিক্যাল সাইন্স । 



যার ভুরি ভুরি উদাহরণ হাওড়ার আন্দুলের নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে দেখতে পাওয়া যাবে। এই যুগান্তকারী চিকিৎসা ২০১৭ সাল থেকে সেখানে হচ্ছে । ইতিমধ্যেই পঞ্চাশ জন মানুষ এখানে এই সমস্ত দুরারোগ্য ব্যাধি চিকিৎসা করে এখন সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছেন। এই যুগান্তকারী চিকিৎসার নাম বোনম্যারো ট্রান্সপ্লান বা স্টেম্পসেল ট্রান্সপ্লান ।



 শুক্রবার দুপুর। হাওড়ায় এই নারায়ন সুপার স্পেশালিটি হাসপাতালের কনফারেন্স রুমে সেই সুস্থ হয়ে ওঠা কুড়ি জন রোগীদের সম্মান প্রদান করা হল। কিন্তু কি এই বোনম্যারো ট্রান্সপ্লান? কিভাবে সম্ভব হচ্ছে নিশ্চিদ মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ করে জীবন ছিনিয়ে নেওয়া? 



এই হাসপাতালের এক চিকিৎসক এক্সপার্ট রাজীব দে  জানান, মানুষের হাড়ের অস্থিমজ্জায় যে স্টেম্পসেল আছে যেখানে রক্ত তৈরি হয় সেটাকে ট্রান্সপ্লান করা হয়।



 যেমন  যেটা খারাপ বোনম্যারো সেটাকে হাইডোজ দিয়ে নষ্ট করা হয়। তারপর রোগীর ভাই কিংবা বোন যার সঙ্গে জিন মিলছে তার ভাল স্টেম্বসেলটি সেখানে স্থানান্তরিত করা হয়। তারপর সেই রোগী ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।   



তিনি বলেন যে ডোনার তার  কোনও ক্ষতি হয় না। অন্যান্য অঙ্গ রূপান্তরিত যেমন কিডনি রূপান্তর এগুলো ডোনারের শরীর থেকে একটা অঙ্গ চলে যাচ্ছে । কিন্তু এক্ষেত্রে ডোনারের শরীরে হাজার হাজার স্টেম্পসেল তৈরি হচ্ছে । যেটা স্থানান্তরিত করা হয়েছিল সেটাও তৈরি হয়ে যাচ্ছে ডোনারের শরীরে । তাই এক্ষেত্রে ডোনারের কোনও ক্ষতির সম্ভাবনা নেই । 



তিনি আরও বলেন , এই বোনম্যারো স্থানান্তরের ক্ষেত্রে তাদের সাফল্যের পরিমাপ প্রায় ৮৯ শতাংশ । প্রসঙ্গত এদিন এই অনুষ্ঠানে এই সব রোগী ও ডোনাররা এসেছিলেন। সেই সংখ্যাটি প্রায় কুড়ি জন। তাদের সম্মান জানানো হল এই অনুষ্ঠানে । এই অনুষ্ঠানে এছাড়া  উপস্থিত ছিলেন চিকিৎসক অজয় কোহলি, সুমন মল্লিক, শিশির পাত্র, নার্সিং এক্সপার্ট মিতা রায় চৌধুরী প্রমুখ। এদিন এখানে এই অনুষ্ঠানে গান , নাচ ও কিভাবে এই দুরারোগ্য ব্যাধি আক্রান্ত রোগীরা সুস্থ হচ্ছেন তা নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়।  

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...