তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন,শ্যামপুর




নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর



 ১০০দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বিমাতাসুলভ আচরন করে চলেছে, কারন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আছে বলে মনে করেন শ্যামপুরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।



 সোমবার বিকেলে শ্যামপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, তিনি বলেন ১০০দিনের কাজের টাকার ৪০ শতাংশ টাকা এলাকার উন্নয়নে কাজে লাগে, 



কেন্দ্রীয় সরকারের বকেয়া টাকা না দেওয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ক্রমাগত সমস্যার মুখে। হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা বলেন শ্যামপুর এলাকায় প্রায় বাইশ হাজার জবকার্ডের টাকা বাকী, আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল,



শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, কর্মাধ্যক্ষ প্রশান্ত কুমার মন্ডল, কৃষ্ণেন্দু পুরকাইত,দীপক দাস,যুবনেতা আব্দুল কাদের খান প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...