সকালের চা চক্রে উঠে এলো একশো দিনের কাজের বকেয়া টাকার প্রসঙ্গ ।
শ্যআমপউর ১নং ব্লকের ডিঙ্গাখোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক চা চক্রের আসরে আলোচনার কেদ্রবিন্দু ছিলো কেন্দ্রের কাছে একশো দিনের কাজের বকেয়া টাকা উদ্ধার প্রসঙ্গ।
ডিঙ্গাখোলা এলাকার মোল্লাহাটে এই চা চক্রে উপস্থিত ছিলেন একশো দিনের কাজে যুক্ত সাধারণ খেটে খাওয়া মানুষ জন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্যা মন্দিরা মণ্ডল, ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিরঞ্জন মাইতি, পঞ্চায়েত সদস্য দুলালচন্দ্র সিং,বিশিষ্ট সমাজসেবি লোকনাথ মিদ্যা, বিকর্ণ মাইতি সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের সহ সভাপতি তথা শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত।
কৃষ্ণেন্দু বাবু জানান কেন্দ্রের নানান বঞ্চনার প্রতিবাদ জানাতেই এই চা চক্রের আয়োজন। এরপর আমরা পথে নেমে এই আন্দোলন আরো তীব্রতর করতে বদ্ধপরিকর।





