রাইমা রহমান, উলুবেড়িয়া,
হাওড়া জেলার শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা। রবিবার বেলপুকুরে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী,
এলাকার প্রবীন ব্যাক্তিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক বক্তব্যে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় বলেন কেন্দ্রীয় সরকার রাজের নিরীহ মানুষের একশো দিনের কাজের টাকা ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে।
দিল্লীতে গ্ৰামোন্নয়ন মন্ত্রী রাজ্যের সাংসদ,মন্ত্রী,বিধায়কদের সঙ্গে দেখা পর্যন্ত করেনা, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ,শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,
হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল,
কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, যুবনেতা আব্দুল কাদের খান প্রমুখ।







