বাগনান বিশ্বনবী (সা:)দিবস উদযাপন কমিটির উদ্যোগে দুদিন ব্যাপী রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ,
কেরাত প্রতিযোগীতা,সম্প্রীতি যাত্রা ও সভা অনুষ্ঠিত হলো বাগনানের খাদিনান লাইব্রেরী মোড়ে।
গতকাল শনিবার অনুষ্ঠানের প্রথমদিন রক্তদান শিবিরে ৬৫জন রক্তদাতা রক্তদান করেন।
বিকেলে প্রায় দুই হাজার জনকে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং সন্ধ্যায় কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কেরাত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন হাওড়া জেলার ওয়ারেশ কুরুনী, দ্বিতীয় স্থান অধিকার করেন হুগলি জেলার মুন্সী নিযামুদ্দিন,
তৃতীয় হন উঃ ২৪পরগনার মহ,সিদ্দিকুল্লা।
রবিবার দুপুরে এক বর্নাঢ্য রালী লাইব্রেরী মোড় থেকে শুরু হয়ে গোটা বাগনান শহর প্রদক্ষিণ করেন।
পরে সন্ধ্যায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়,
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেরালা রাজ্য থেকে প্রায় আট হাজার চারশত কিলোমিটার পায়ে হেঁটে সুদুর সৌদি আরবে ২০২২এ হ্বজ করে আসা সিহাব চতুর,
তিনি তার বক্তব্যে বলেন মানবতার সেবায় নিয়োজিত করলে অবশ্যই ওপরওয়ালার সান্নিধ্য লাভ করা সম্ভব,
আরো উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মাহিমুদ্দিন সিদ্দিকী, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, তিনি বলেন বাগনানের নবী দিবস অনুষ্ঠিত হয় আমাদের সকলের মধ্যে ভাতৃত্বের শক্তি ও ঐক্যবদ্ধ আরও জোরদার করার জন্য,কাউকে দেখানোর জন্য নয়।
তাবলীগ জামায়াতের পক্ষে হাজী মোহাম্মদ ইয়াকুব আলী বলেন একমাত্র আধুনিক যুগোপযোগী শিক্ষা হলো জরুরি।
আরও উপস্থিত ছিলেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়াতুল্লাহ ফারুকী,
সদ্ভাবনা মঞ্চের পক্ষহতে জনাব সেখ আলিমুদ্দিন,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস কুমার বসু,
বাগনান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন,সহ সভাপতি পঞ্চানন দাস,কর্মাধ্যক্ষ সইদুল মীর, বিশ্বনবী উদযাপন কমিটির সভাপতি সেখ আশিক রহমান,সম্পাদক কাজী সাওগাত রহমান,স্বামী পরমানন্দজী ,
কোষাধ্যক্ষ সেখ মুজিবুর রহমান,সহ সম্পাদক নবাব মল্লিক,সেখ মহ,সামসুজ্জামান প্রমুখ।






