শনিবার অলবেঙ্গল ইমাম মোয়াজ্জেন এ্যাসোসিয়েসশন এন্ড চ্যারিটেবল ট্রাষ্টের হাওড়া জেলা কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরে।


প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সহসভাপতি অধ্যাপক মঞ্জুর আলম কাশেমী তিনি তার বক্তব্যে বলেন সকলকে মিলে মিশে এক এবং ঐক্যবদ্ধ ভাবে থেকে কাজ করার আহ্বান জানান।
সম্মেলন ইমাম ও মোয়াজ্জেমগন ও তাদের পরিবারের আর্থিক দূরাবস্থার কথা আলোচনা করা হয় এবং সম্মেলনে ইমাম মোয়জ্জেনগনের পক্ষথেকে টোল ফ্রি নম্বর বিনামূল্যে চিকিৎসা ,
স্বাস্থ্য, সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের শিক্ষা সহ নানান ধরনের একগুচ্ছ পরিষেবা চালু করার কথা বলা হয়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, তিনি তার বক্তব্যে বলেন ইমাম মোয়জ্জেনগনের কথা মতো আমরা চলতে পারলে অবশ্যই সমাজের উন্নতি হবে।
ভাইস চেয়ারম্যান সেখ ইনামুর রহমান বলেন ইমাম মোয়াজ্জেম হলো আমাদের সমাজের মাথা, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী বলেন এই সংগঠনের কাজ আগামী দিনে আরো প্রসারিত হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সাবির আলী ওয়ারশি,সহ সভাপতি নিযামুদ্দিন বিশ্বাস,রআজ্য সম্পাদক জিয়াউল হক,রাজ্য কমিটির সদস্য মুস্তাফিজ হাসমি, অনুষ্ঠান
পরিচালনায় ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক সেখ আয়ুব আলী,
সভাপতি মহম্মদ খাইরুল বাসার খান।
সম্মেলনে শেষে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের জন্য দুয়া চেয়ে মোনাজাত করা হয়।






