বিদ্যুৎ গ্ৰাহক অ্যাসোসিয়েসনের অবস্থান,




১৬ই নভেম্বর উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস এসোসিয়েশন (আবেকা) এর পক্ষ থেকে দুপুর ১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ গ্রাহকদের অবস্থান কর্মসূচি পালিত হয়। 



স্মার্ট বা প্রিপেড মিটার  লাগানোর প্রতিবাদে এবং অস্বাভাবিক হারে  মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ বৃদ্ধির প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎ গ্রাহকরা এই অবস্থানে উপস্থিত হয়েছেন।  



এবেকার  রাজ্য কমিটির সদস্য শংকর মালাকার মূল বক্তা হিসাবে অবস্থানে বক্তব্য রাখেন। তিনি এলাকায় এলাকায় বিদ্যুৎ গ্রাহক কমিটি গড়ে তোলার আহ্বান জানান। সংগঠনের হাওড়া গ্রামীণ জেলার ইন-চার্জ সুখেন মন্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল এসডিও'র নিকট ডেপুটেশন দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...