এই স্কুলের ইতিহাস কথা বলে




এই স্কুলের ইতিহাস কথা বলে। এই স্কুলের ঐতিহ্য কথা বলে। সাঁতরাগাছি ভানুমতী  গার্লস হাউস্কুলের  শিক্ষা ও   প্রাচীনত্বের   কথা বলে। 

শতবর্ষ পার করেছে এই স্কুল। সোমবার সন্ধ্যায় হাওড়ার শরৎ সদন এক নম্বর হলে অনুষ্ঠিত হল সেই শতবর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠান । যেখানে প্রাক্তন ছাত্রী, বর্তমান ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। 



এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য, জি বাংলা  খ্যাত শিল্পী অলিভা চক্রবর্তী ও বিশিষ্ট সাংবাদিক তথা জীবনবাদী পার্থ চট্যোপাধ্যায়। স্কুলের পরিচালন সমিতির সভাপতি পার্থসারথি অধিকারী জানান, এই স্কুলে বর্তমানে প্রায় ৬০০ জন ছাত্রী পরাশোনা করে। অনুক দূর দূর থেকে ছাত্রীরা এখানে আসে। ১৯১৯  সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। ২০১৯ হয় প্রাক শতবর্ষ পালন। কিন্তু তারপর কোভিড পরিস্থিতির জন্য আমরা শতবর্ষ পালন অনুষ্ঠান করতে পারিনি। সেই অনুষ্ঠান এদিন হল।



 তিনি বলেন এই সরকারি স্কুলে পড়াশোনার মান ও ছাত্রীদের নিয়মশৃঙ্খলা খুব  ভাল।  এই স্কুলকে হাওড়া জেলার এক নম্বর স্কুলে নিয়ে যাবার চেষ্টা করবো বলে তিনি জানান। স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা পৃথ্বী পরমা মাইতি জানান, এত   সুন্দর একটি অনুষ্ঠান হল। সেই স্কুলের প্রধান শিক্ষিকা আমি , ভাবতে খুব গর্ব হচ্ছে । 



এবছর  উচ্চমাধ্যমিক পরীক্ষার  ফলাফলে এই স্কুলের ছাত্রী ক্যামিলিয়া প্রামানিক হাওড়া জেলার মধ্যে ষষ্ঠ হয়েছে। একজন প্রধান শিক্ষিকা হয়ে এই স্কুলের শিক্ষার মান আরও এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবো বলে তিনি জানান ।এদিন এই অনুষ্ঠানে সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্যের গান সকলকে মুগ্ধ করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...