সারা রাজ্যের আমিন সংগঠন অল বেঙ্গল ফেডারেশন অব ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দুদিন ব্যাপী ৮ম বার্ষিকী রাজ্য সম্মেলন শুরু হলো শ্যামপুরের বনমালী নগরে।
সোমবার সম্মেলনের প্রথমদিনে বিখ্যাত গানিতিক জ্যোতির্বিদ রাধানাথ সিকদারের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন।
সম্মেলনে দাবি করা হয় রাজ্য সরকারের পক্ষ হতে পূর্ণ সময়ের মন্ত্রী নিয়োগ, এবং নতুন করে অভিজ্ঞ আমিনদের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে মাঠ জরিপ করে মৌজা ম্যাপ তৈরি করা, ইউনিয়ন ভুক্ত আমিনদের নিরাপত্তা নিশ্চিত সহ একাধিক দাবি নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
রাজ্যের দশটি জেলা থেকে ১২৫জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন সহএকাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন অল বেঙ্গল ফেডারেশন ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র পাড়ুই,
সম্মেলন পরিচালনায় ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শিশির কুমার মিস্ত্রী।







