ডেঙ্গু সচেতনতায় ইমমামরা, উলুবেড়িয়া




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া



অলবেঙ্গল ইমাম মোয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের হাওড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা পদযাত্রা । 



রবিবার উলুবেড়িয়া ১নং বিডিও অফিস থেকে প্রায় ৬০জন ইমাম ও মোয়াজ্জিন ডেঙ্গু সচেতনতায় বিভিন্ন পোষ্টার নিয়ে পদযাত্রা শুরু করেন,



পদযাত্রা শেষ হয় উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন হাফেজ ইদ্রিস আলী, ইমাম রেজাউল ইসলাম,



 আলহাজ্ব সাইফুল খান ও ইমাম মোয়াজ্জিন এ্যাসোসিয়েশনের নেতা তথা উলুবেড়িয়া ১নং ব্লকের সহকারী আধিকারিক সেখ আয়ুব আলী প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...