হাওড়ার পুজোয় কোথাও পুরুলিয়ার ছৌ গ্রাম কোথাও আবার অজন্তা ইলোরার গুহাচিত্র




নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 


পুজো এসে গেল। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে এখন পুজো পুজো গন্ধ । এই পুজোয় হাওড়ার কোথাও হবে পুরুলিয়ার লাইভ  ছৌ নাচ তো কোথাও হবে অজন্তা ইলোরার গুহা চিত্র ।



 হাওড়ার অকাল বোধন দূর্গা পুজো কমিটির পরিচালনায় পুঁইলা কিশোর ভারতী  দুর্গাপুজোয় এবার ফুটে উঠবে পুরুলিয়ার আস্ত একটা গ্রাম। পুরুলিয়ার ছৌ নাচ যাঁরা করেন তাদের শিল্পকলার  সমস্ত দিকটাই ফুটিয়ে তোলা হবে এই পুজো মন্ডপে। মন্ডপের ভিতরে প্রবেশ করলে দেখতে পাওয়া যাবে অপরুপ লিল্পকলা। এখানে শিল্পদ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে ছৌ শিল্পীদের  মূর্তি। পুজো কমিটির এক উদ্যোক্তা সৌরভ দাস জানান, শুধু তাঁদের মন্ডপে পুরুলিয়ার  একটি গ্রাম নয় এখানে হবে লাইভ ছৌ নাচ প্রদর্শন । তিনি বলেন পুরিলিয়া ও ঝাড়খন্ড থেকে আসা চল্লিশ জন শিল্পী ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই লাইভ ছৌ নাচ প্রদর্শন করবে এখানে । অপরদিকে হাওড়ার আন্দুলের পুজোগুলির মধ্যে সবচেয়ে আগে যেই নামটা আসে সেটা হল কামরাঙু তরুন সংঘের পরিচালনায় আন্দুল  স্টেশন রোড  সার্বজনীন দুর্গোত্সব কমিটি।



 এবছর তাদের মন্ডপে শোভা পাবে অজন্তা ইলোরার গুহাচিত্র। এবছর তাদের পুজো ৬৭ তম বর্ষ। অজন্তা ইলোরার গুহাচিত্রে গৌতম বুদ্ধের ছবিসহ অপরুপ শিল্পকলায় ফুটে উঠেছে এই মন্ডপ।মন্ডপের বাইরে আছে হুবাহুব অজন্তা ইলোরার মত শিল্পকলা। এই মন্ডপ নির্মান করছেন  শান্তনু ঘোষ। প্রতিমা নির্মাণ করছেন কালাচাঁদ রুদ্রপাল । 



পুজো কমিটির অন্যতম প্রধান  উদ্যোক্তা অমিত  পাত্র জানান তাদের পুজোর বার্তা গৌতম বুদ্ধের শান্তির বাণি সকলকে ছড়িয়ে দেওয়া । মন্ডপের ভিতরে থাকছে গৌতম বুদ্ধের মূর্তি বলে তিনি জানান । মূলত এই পুজোয় প্রচুর মানুষ আসেন। এখন থেকেই দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে এই মন্ডপে  । 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...