আশা ভবনের দুর্গোৎসবের সূচনায় মু্খ্যমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,




  উলুবেড়িয়ার কাঠিলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আবাসিক স্থল আশা ভবনে ভার্চুয়াল মাধ্যমে গ্ৰামীন এলাকার উৎপাদিত  দ্রব্যের দ্ধারা নির্মিত শারদীয়া দুর্গোৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল পদ্ধতিতে রাজ্যের একাধিক দূর্গোৎসব এর সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আবাসিক এলাকায় ত্রয়োদশ বর্ষ এবারের দূর্গাপুজার থীম "মাটির টানে "। 



দূর্গোৎসব এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা, নির্মল মাজী, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া ডিএস পি,ডি ই বি পুলিশ সুপার গৌতম চ্যাটার্জী, উলুবেড়িয়া মহকুমা শাসক সৌম্য চট্টোপাধ্যায়, উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা,



আশা ভবনের ডিরেক্টর জন মেরী বারুই। অপরদিকে বাউড়িয়ায় শারদীয়া দুর্গোৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া , উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধন সেখ ইমানুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী, বেনু কুমার সেন প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...