রাজ্যের হাইওয়ে ও গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে মোটর ভ্যান -টোটো সহ সমস্ত তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এবং মোটর ভ্যান- টোটোর লাইসেন্স ও চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবিতে গত ১০ই অক্টোবর এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন এবং সারা বাংলা ই রিক্সা (টোটো) চালক ইউনিয়নের ডাকে কুড়ি হাজারেরও বেশি মোটর ভ্যান ও টোটো চালক সুবোধ মল্লিক স্কোয়ারে মিলিত হয়ে এক দীপ্ত মিছিল সংঘটিত হয়।
কলকাতার এই কর্মসূচি থেকে প্রেরণা নিয়ে আজ ১৯শে অক্টোবর, বৃহষ্পতিবার সকাল ১১টা থেকে কুলগাছিয়ায় কুলগাছিয়া স্ট্যান্ডের কাছে টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় ।
এই সভায় বক্তব্য রাখেন "সারা বাংলা টোটো চালক ইউনিয়নের" রাজ্য সম্পাদক, শ্যামল রাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি রাজ্য কমিটির সদস্য নিখিল বেরা।
এই সভা থেকে রবিন পালকে সভাপতি, লালু দলুইকে সম্পাদক করে "কুলগাছিয়া টোটো ইউনিয়নের" শক্তিশালী কমিটি গঠিত হয়।





