স্বেচ্ছাসেবী সংগঠন বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বেলপুকুর পূর্ব পাড়ায় দিশা কিন্ডার গার্ডেন বিদ্যালয়ে অষ্টম বর্ষ বসে আঁকা প্রতিযোগিতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।
বসে আঁকা প্রতিযোগিতায় দুইশত ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্ৰহন করেন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি নদেবাসী জানা, বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা দিলীপ কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অপর্ণা মন্ডল,
দন্ত রোগ বিশেষজ্ঞ ডা শৌভিক চন্দ্র চন্দ্র,ডা দিবাকর চন্দ্র চন্দ্র প্রমুখ,বারগ্ৰাম হাইস্কুলের সহকারী শিক্ষক পঙ্কজ মন্ডল,দেউলপুর হাইস্কুলের সহকারী শিক্ষক প্রতাপ চন্দ্র মন্ডল প্রমুখ।





