বৃহস্পতিবার ভোরে শ্যামপুর এক নম্বর ব্লকের বোলপুর ঝাউতলা গ্রামের বাসিন্দা হিল্লোল প্রামাণিকের পোল্ট্রি ফার্মে ঢুকে পড়েছিল একটি বনবিড়াল। সকালে পোল্ট্রি ফার্মের এসে দেখতে পান ফার্মের ম্যানেজার শুভজিৎ পারুই ।
শুভজিৎ পারুই তিনি বলেন বনবিড়ালটি তিনটের মতো মুরগি মেরেফেলেছে।
এরপর ফার্মের মালিক হিল্লোল প্রামানিক উলুবেরিয়ায় বনদপ্তরের রেঞ্জার অফিসার রাজেশ মুখোপাধ্যায় কে ফোন করে পুরো বিষয়টা জানান।
তার কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা এসে বনবিড়াল টিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।



