স কাল থেকেই সিবিআই তল্লাশি উলুবেড়িয়ার মহিশালীতে, শনিবার ভোর থেকে শুরু হয় উলুবেড়িয়ার মহিশালীতে জনৈক সেখ সাহানুরের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায় সেখ সাহানুর ভিসা ও পাসপোর্টের কাজ করতেন।
শনিবার ভোর থেকে সিবিআই এর চারজনের টিম সেখ সাহানুরের বাড়িতে ঢোকে,সেখ সাহানুরের বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে।
দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর সকাল সাড়ে দশটার পর সিবিআই টিম সেখ সাহানুরের বাড়ি থেকে বের হয় এবং আরো জিজ্ঞাসাবাদের জন্য সেখ সাহানুরকে বাড়ি থেকে নিয়ে যায়।
উল্লেখ্য সেখ সাহানুর একজন কলকাতা পাশপোর্ট অফিসের কর্মচারী।
শনিবার সকাল থেকেই পাশপোর্ট অফিসের প্রায় সমস্ত কর্মচারীদের বাড়িতে সিবিআই তল্লাশি করে এবং সকলকে নিয়ে কলকাতায় পাশপোর্ট অফিসেও তল্লাশি করেন।
পরে সকলকে নিয়ে কলকাতায় নিজাম প্যালেশে নিয়ে যায় এবং উলুবেড়িয়ার মহিশালী থেকে নিয়ে যাওয়া পাশপোর্ট অফিসের কর্মচারী সেখ সাহানুর কে ছেড়ে দেয়।
উলুবেড়িয়ার মহিশালীতে বাড়িতে ফিরে বিশেষ সাক্ষাৎকারে বলেন "সিবিআই তল্লাশি করে এবং আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে পরবর্তীতে একাধিক বার জিঞ্জাসা করলে সহযোগীতা করতে রাজি আছি "।



