পুজো উপহার বস্ত্র বিতরণ, শিবপুর



হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্তমান ৬০ নম্বর ওয়ার্ড পূর্বতন  ৪৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল পুজো উপহার বস্ত্র বিতরণ।  



হাওড়ার জগাছার চরকডাঙায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ।  এই অনুষানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি, শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা,



 শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাট, ৪৭ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী ভুঁইঞা, ৬০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল আইচ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



 এদিন উপস্থিত অতিথিরা সাধারন মানুষের হাতে পুজো উপহার হিসেবে নতুন  বস্ত্র তুলে দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...