ওরা কেউ মর্তের দূর্গা, কেউ মা কালী। কেউ আবার লক্ষী- সরস্বতী । এরকম ১২ জন মহিলারা মিলিত ভাবে কেউ কখনও এই বাড়ি চাঁদা তুলতে বেরোচ্ছেন । কেউ আবার ছুটছেন দূর্গা আনতে। কেউতো মেতে উঠছেন পুজোর বাজার করতে। হাওড়ার সাতাশি কুমারবাগান মহিলাবৃন্দদের পরিচালনায় দূর্গা পুজোর এই চিত্র ন বছর ধরে চলছে। বারোজন মহিলাদের মিলে এই পুজো এলাকায় নিয়ে এসেছে শরতের আকাশ, মহালয়ার মন্ত্র ও নদীর পার থেকে কাশফুলের গন্ধ । পুজো কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা সোনালি নন্দী জানান এবছর তাদের পুজো নবম তম বর্ষ। পুজোর বাজেট এক লক্ষ কুড়ি হাজার টাকা।
পুজোর উদ্বোধন পঞ্চমীতে। তাদের পুজোর বৈশিষ্ট অষ্টমী ও নবমী দুই দিনই ভোগ হয়। কিন্তু নবমীর দিন জনসাধারনের মধ্যে হয় ভোগ বিতরণ। পুজোর কদিন এলাকাবাসীরা এখানে সময় কাটান বলে তিনি জানান। এই মহিলাবৃন্দের পুজোয় এবছর থাকছে দৃষ্টিনন্দন মন্ডপ ও অপরুপ আলোকসজ্জা ।