কামদুনি কান্ডে কংগ্রেসের মিছিল




কামদুনির গণধর্ষিত ও মৃত কলেজ ছাত্রীর ফাঁসির আসামি খুনির বেকসুর খালাস ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিদের হাইকোর্টের রায় এর মাধ্যমে খুনিদের মুক্তির বিরুদ্ধে এবং তাদের সাজার দাবিতে কলকাতার ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল হয় |



 এই জনগণের প্রতিবাদ মিছিলে বাংলার সভ্য সমাজ এর মানুষ শামিল হন দলমত নির্বিশেষে | এই মিছিলে উপস্থিত ছিলেন  কামদুনির লড়াকু মৌসুমী কয়াল, টুম্পা সরদার ,মৃত কলেজ ছাত্রীর  ভাই, কামদুনির মাস্টার মশাই ও সমাজের সর্বস্তরের মানুষ |



 পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস লড়াকু সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশ মতো কংগ্রেস দলের সর্বস্তরের নেতাও কর্মীরা জনগণের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন | 



খুনিদের শাস্তি চাই- খুনিদের শাস্তি চাই |লড়ার শপথ নিয়ে মিছিল শেষ হয় ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...