উলুবেরিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড পারিজাত দক্ষিণ পাড়া পদ্মপুকুর এলাকায় অগ্ণিদগ্ধ হয়ে মৃত একদম্পতির এক শিশু সহ তিনজন।
সূত্রে মারফত জানা যাচ্ছে পেশায় কাপড়ের কাটিং মিস্ত্রি ইয়াসিন মল্লিক প্রতিদিনের মত কাজ সেরে পরিবার নিয়ে বাড়িতেই ঘুমাচ্ছিল।
সম্ভবত ভোররাতে বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে আশেপাশে মানুষজন। কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়ে ।তারপর উলুবেড়িয়া থানার পুলিশ ও ফায়ার ব্রিগেডে খবর দেয় এলাকার মানুষ।
দমকল ও পাড়াপ্রতিবেশীরা আগুন নেভায়।পুলিশ ও দমকল কর্মীরা বাড়ির ভেতর থেকে স্বামী ইয়াসিন মল্লিক,স্ত্রী মহিমা বেগম ও তাদের একমাত্র এক বছরের শিশুর দেহ মৃত অবস্থায় উদ্ধার করে এবং জখম অবস্থায় ইয়াসিন মল্লিকের মা নুরজাহান বেগমকে চিকিৎসার জন্য এবং তিনটি দেহই ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার মানুষ মনে করছে শর্ট সার্কিট থেকেই বাড়িতে থাকা জরির কাজকর্মে শাড়ি থেকেই এই আগুন দ্রুত ছড়িয়েছে বলে মনে করছে।আর তাতেই এই মর্মান্তিক ঘটনা । তবে সঠিক কি কারণ তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।


