বাংলা মহিলা ফুটবলে রানার্স বঙ্গ কন্যা রিমাকে সংবর্ধনা কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের
নববারাকপুর :
সাব জুনিয়র (অনুর্ধ ১৪)জাতীয় মহিলা ফুটবলে বাংলা রানার্স দলের বঙ্গকন্যা সপ্তম শ্রেণির পড়ুয়া নববারাকপুর নিবাসী রিমা হালদার কে বুধবার দুপুরে নববারাকপুর কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, পরিচালন সমিতির সভাপতি তথা পুর প্রতিনিধি হৃষিকেশ রায়, প্রবীণ সদস্য সন্দীপ মিত্র ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট প্রীতি উপহার তৎসহ আর্থিক সহায়তা করে নববারাকপুরের ও বিদ্যালয়ের গর্ব রিমা হালদার কে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস জানান রিমা হালদার কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কৃতী ছাত্রী। পাশাপাশি সাব জুনিয়র জাতীয় মহিলা ফুটবলে বাংলা দলে অংশগ্রহণ করেছে। বাংলা দল রানার্স আপ হয়েছে।বিদ্যালয়ের নয় সারা বাংলার গর্ব।দারিদ্রতার সাথে লড়াই করে বাংলার মুখ উজ্জ্বল করেছে নববারাকপুরে বঙ্গকন্যা রিমা ।
আমরা গর্বিত ও আনন্দিত এই সু সংবাদে।তার এই বিরাট সফলতাকে উৎসাহিত করতে বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য সহ শিক্ষিকা দের উপস্থিতিতে রিমাকে সংবর্ধনা দেওয়া হয়। ভালো করে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। পাশাপাশি ভালো খেলে শুধু বাংলা নয় দেশের ও ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদী।


