বিশ্বনবী দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠান, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া



 বিশ্বনবী দিবস উপলক্ষে দুদিন ব্যাপী উলুবেড়িয়ার জগদীশপুর আশিকে রসুল আলেমার্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একাধিক অনুষ্ঠান। বুধবার প্রথমদিনে রক্তদান শিবির, 



রোগীদের ফল বিতরন, বিনামূল্যে অক্সিজেন,লেবুলাইজার সহ নানান পরিষেবা, দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বসে আঁকা , 



আবৃত্তি,গজল সহ একাধিক অনুষ্ঠান,সন্ধ্যায় বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়,



 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধন সেখ ইমানুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী, পৌরপিতা হাসিবুর রহমান। 



সর্বধর্ম সভায় উপস্থিত ছিলেন প্রবীন ধর্মগুরু আনোয়ার হোসেন আলী কাদেরী তিনি তার বক্তব্যে প্রত্যেক ব্যাক্তিকে শিক্ষা গ্ৰহনের কথা বলেন, 



বিশিষ্ট পীর মোকাররম হোসেন বলেন সকল মানুষের সেবা করতে পারলে ধর্মীয় পূর্ণতা লাভ হবে,সেটা করে চলেছে জগদীশপুর আশিকে রসুল আলেমার্স সোসাইটির সদস্যরা।



 কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রতীক চৌধুরী বলেন মানব সেবা হলো সমস্ত ধর্মের মূল কথা,খ্রীস্টান ধর্মগুরু ফাদার সঞ্জীব কুমার দাস,



 বিশিষ্ট বৌদ্ধ ধর্ম গুরু বোধি জ্যোতি ভিক্ষু ও একই কথা বলেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ জাহির আব্বাস ওরফে আজাদ,অধ্যাপক সিরাজ মল্লিক, 



সোসাইটির কর্ণধার মোকারম হোসেন কাদরী সাহেব সোসাইটির সভাপতি সেখ সামিরউদ্দিন সোসাইটির সম্পাদক সেখ মেহেতাবউদ্দিন সোসাইটির কোষাধক্ষ্য মাসুদ আলম ভান্ডারী, শিক্ষক আজিজুল রহমান প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...