বিদ্যাসাগরের জন্মদিন পালিত

বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালিত হল হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের প্রেমাই প্রাথমিক বিদ্যালয়ে। 



এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করেন। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুল প্রাঙ্গনে গান নাচ আবৃতি দলগত নৃত্য প্রভৃতি অনুষ্ঠিত করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কানাই চন্দ্র মন্ডল জানান আমরা প্রতিবারের নয় এবারও বিদ্যালয়ের প্রাঙ্গনে ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস পালন করে আসছি এবারও তার ব্যতিক্রম হয়নি।



 এলাকার জনপ্রতিনিধি এবং প্রাক্তন শিক্ষকদের নিয়ে আমরা বিদ্যাসাগরের জন্ম দিবস পালন করলাম। এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেন এবং এর পাশাপাশি আজ এই বিশেষ দিনে আমরা বিদ্যালয়ের জলের ট্যাংকিটিও উদ্বোধন করলাম।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...