বিজ্ঞান সচেতনতা শিবির,



নিজস্ব প্রতিবেদক,কুলগাছিয়া: হাওড়া (গ্রামীণ):

 আজ হাওড়া জেলার কুলগাছিয়ায় হাতে কলমে বিজ্ঞান শিক্ষা ও মহাবিশ্ব নিয়ে স্লাইড শো সহযোগে একটি বিজ্ঞান শিবিরের আয়োজন হয়।



এই বিজ্ঞান শিবিরে মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গবেষক সুরজিৎ সাহা মহাশয়।


এই শিবিরে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার মডেল প্রদর্শন করেন জেলার বিজ্ঞানকর্মী শিক্ষক সেখ মহঃ মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠক উত্তম পাড়ুই সহ অন্যান্যরা।



এই শিবিরের শেষে এলাকায় বিজ্ঞানচর্চার জন্য "বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানচর্চা কেন্দ্র" নামে বিজ্ঞান সংস্থার প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...