নন্দীগ্রামে নদী থেকে মাছের জালে উঠে আসা মদের বোতল থেকে মদ খেয়ে অসুস্থ ৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাশেই রয়েছে হলদি নদী, সেই নদীতে একজন মাছ ধরতে গিয়ে তার জালে উঠে আসে একটি মদের বোতল। সেই মদের বোতল থেকে পাঁচজন বন্ধু মিলে মদ খায়। সেই মদ খেয়েই অসুস্থ হয়ে পড়ে পাঁচজন। তাদেরকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কা জনক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি, বিজেপির অভিযোগ রাজ্য সরকার ঢালাও মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি করে রাজ্য চালাচ্ছে যুবসমাজকে বিপদে ফেলছে এই রাজ্য সরকার।
অপরদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে।


