হাওড়া জেলার পর্যটন কেন্দ্রের হোটেল ও হোমস্টেগুলিতে "নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা" বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে পর্যটন কেন্দ্র শ্যামপুরের গাদিয়াড়া ও বেলাড়ীতে একদিনের "ওরিয়েন্টেশন" ক্যাম্প অনুষ্ঠিত হলো।
শ্যামপুরের গাদিয়াড়াতে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট এখনও পর্যন্ত চব্বিশটি হোটেল আছে।
অন্যদিকে হুগলী নদীর তীরে বেলাড়ীতে গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়চুমুকের ৫৮ গেট এলাকায় এখনও পর্যন্ত মোট ন'টি হোমস্টে আছে।
বৃহস্পতিবারের এই "ওরিয়েন্টেশনে" সরকারী সহ সব হোটেল ও হোমস্টের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের বিষয়ে ব্যাখা করতে গিয়ে শ্যামপুর এক নম্বর ব্লকের বিডিও তন্ময় কার্জী বলেন গাদিয়াড়া ও গড়চুমুক এলাকায় একাধিক সরকারী ও বেসরকারী হোটেল আছে।
এইসব হোটেলগুলোতে যাতে নিরাপদ স্যানিটেশান ব্যবস্থাকে পুরোপুরি কার্য্যকর করা যায় তার জন্য এই কর্মশালা।
শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না বলেন ইতিমধ্যে গাদিয়াড়া, গড়চুমুক ও বেলাড়ী এলাকায় একাধিক জায়গায় কঠিন বর্জ্য নিস্কাশন প্রকল্প চালু হয়েছে।
তিনি ওই প্রকল্পের সুবিধা নিতে সকল হোটেল ও স্টেহোমের মালিকদেরও অনুরোধ জানান।
পঞ্চায়েত সমিতির সভাপতি আরো বলেন যদি কেউ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা"র নিয়মাবলী মেনে না চলেন, তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে।
দুটো অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,হাওড়া জেলা পরিষদের সচিব সামশুল আলম,
উলুবেড়িয়ার মহকুমা শাসক সৌম্য চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।




