সেখ সামসুল, বীরভূম
সি,আই,টি,ইউ,বীরভূম জেলা কমিটির প্রাক্তন সাধারন সম্পাদক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য প্রয়াত কমরেড সেখ ইসলামের স্মরণ সভা সিউরী এ,বি, টি,এ, হলে, সি,আই,টি, ইউ, বীরভূম জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন সি,আই,টি,ইউ, রাজ্য সম্পাদক কমরেড অনাদি সাহু, রাজ্য সভাপতি কমরেড সুভাষ মুখোপাধ্যায়, রাজ্য নেতা কমরেড নেপাল দেব ভট্টাচার্য, রাজ্য নেতা কমরেড কিঙ্কর প্রসাদ, প্রাক্তন সি,আই,টি,ইউ, জেলা সভাপতি কমরেড ব্রজ মুখার্জী, সি,পি,আই (এম) জেলা সম্পাদক কমরেড গৌতম ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্ব এবং বামপন্থী ট্রেড ইউনিয়ন ও আই,এন,টি,সি এর নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁর পরিবারের পক্ষে প্রয়াত সেখ ইসলামের স্ত্রী,মেয়ে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃত্ব কমরেড শেখ ইসলামের স্মৃতিচারণ করেন।
শোক প্রস্তাব উত্থাপন করেন সি,আই,টি,ইউ, জেলা সম্পাদক কমরেড দীপঙ্কর চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড মহঃ কামাল উদ্দিন।
প্রতিকৃর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন এর মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়।
রাজ্য নেতৃত্ব স্মৃতিচারণা সহ আন্তর্জাতিক সংগীত গেয়ে সভার কাজ শেষ হয়।


