দলত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা, মুর্শিদাবাদ



তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন ফরাক্কার তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা ফরাক্কার খোদাবান্দপুর জি বি এস শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার সহিদুল ইসলাম ।



         মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ সহ যাবতীয় পদ থেকে ইস্তফা দিলেন তৃণমুল কংগ্রেসের টিকিটে তিন নম্বর জেলা পরিষদের নির্বাচিত সদস্যা মহসিনা খাতুনের স্বামী মাষ্টার সহিদুল ইসলাম ইতিমধ্যেই জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে চিঠি লিখে পদত্যাগ করার ঘোষনা দিয়েছেন তিনি।


তিনি আরো বলেছেন দল চাইলে স্ত্রী মহসীনা খাতুনকেও জেলা পরিষদের সদস্যা থেকে পদত্যাগ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন সহিদুল ইসলাম।

 এদিকে হঠাৎ ব্লক সাধারন সম্পাদক পদ থেকে সহিদুল ইসলামের ইস্তফা ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে ফরাক্কার রাজনৈতিক মহলে।।

সহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি আর রাজনীতি না করার ইচ্ছা পোষণ করেছেন।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...