শিক্ষকমন্ডলীর সভা, উলুবেড়িয়া



অল ইন্ডিয়া আইডিয়াল টিচার অ্যাসোসিয়েশন (AIITA) এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শিক্ষক সভা।


উলুবেড়িয়া ব্লকের বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ,গৃহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষকসভা।



 আদর্শ শিক্ষকের গুণাবলী কেমন হওয়া উচিত, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহের গুণগত মান উন্নয়ন, আদর্শ চরিত্র সম্পন্ন ছাত্র-ছাত্রী গঠন, ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নসহ কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা নীতির ওপর আলোচনা হয় উক্ত শিক্ষক সভায়। উলুবেড়িয়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ জন শিক্ষক-শিক্ষিকা এই সভায় উপস্থিত হন উপস্থিত ছিলেন আইটার প্রাক্তন রাজ্য সভাপতি, গণেশ পুর হাই স্কুলের শিক্ষক মাননীয় জুলফিকার আলি মোল্লা মহাশয় উনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষা নীতি ও শিক্ষক সমাজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 



সাঁকরাইল অভয়চরন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও রাজ্য তালিমাত বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব।উলুবেরিয়া ব্লক প্রেসিডেন্ট ও উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসা এর শিক্ষক ডা: মুন্সি শফিউর রহমান সাহেব ,উলুবেরিয়া ব্লক সেক্রেটারি ও মহেশপুর হাই স্কুলের শিক্ষক জনাব ইদ্রিস আলী সাহেব।জেলা সভাপতি ও নিমদিঘী হাই মাদ্রাসা এর শিক্ষক জামিনুল ইসলাম সাহেব শিক্ষার্থীর মান উন্নয়নে শিক্ষকের পরিবর্তনশীলতা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেন।



 এছাড়াও উপস্থিত ছিলেন গুটিনাগড়ি আলোকতির্থ বিদ্যানিকেতনের শিক্ষিকা মঞ্জুরা বেগম সাহেবা উনি কোরআন ও হাদিসের আলোকে পৃথিবীর সর্বোত্তম শিক্ষক হযরত মুহাম্মদ (সাঃ)এই বিষয়ের উপর বক্তব্য রাখেন। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকার মতামত প্রদান এবং জুলফিকার সাহেব এর শেষ কথা এর মাধ্যমে এই শিক্ষক সভা সমাপ্তি হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...