টোটোর ধাক্কা স্কুল ছাত্রী আহত হওয়ার পরেই। টনক নড়লো প্রশাসনের। দিল্লি রোডে টোটো ধর পাকর শুরু করল পুলিশ। ডানকুনি ভাদুয়া দিল্লি রোডে। সকাল দশটার সময় প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী এন্দ্রিলা সাধুকা টোটোর ধাক্কায়। গুরুতর আহত হয়ে প্রথমে শ্রীরামপুর ওয়ালসে ভর্তি হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় SSKM অর্থাৎ পিজি হাসপাতালে ট্রান্সফার করা হয়।
কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশে বলা হয়েছিল। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল নিষেধ। তারপরেও কিভাবে টোটো রাজ্যসড়ক এবং জাতীয় সড়কে উঠছে , এই সকল প্রশ্ন নিয়েই একাধিক প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ,