মিড ডে মিল কর্মীদের সভা,




  রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৪৫ হাজার মিড ডে মিল কর্মী অর্থনৈতিকভাবে দুর্বল হতদরিদ্র পরিবার থেকে আসে। 

এই মহিলাদের রান্না করা, খাবার পরিবেশন করা, বাসন ধোয়া সহ সমস্ত কাজই করতে হয়। 


এই হাড়ভাঙ্গা পরিশ্রম করেও  বেতন পায় মাত্র ১৫০০ টাকা। তাও এই টাকা বছরে দু'মাস ছুটির অজুহাতে ১২ মাস নয় ১০ মাসের দেওয়া হয়। অথচ মে ও অক্টোবর মাসে ১০থেকে১৪ দিন স্কুল খোলা থাকে মিড ডে মিলের রান্নাও করতে হয়। 

এদের ছুটি নেই, রান্না করলেও আইনত খাওয়ার অধিকার নেই, পিএফ- পেনশন- বোনাস নেই, অবসরকালীন ভাতা নেই, নেই কোন সামাজিক সুরক্ষা। লাগামহীন মূল্যবৃদ্ধি সত্ত্বেও ২০১৩ সালের পর থেকে এদের বেতন এক পয়সাও বাড়েনি। ফলে এই সামান্য টাকায় মিড ডে মিল কর্মীদের পরিবারের এক বেলা খিদেও মেটে না। 



মিড ডে মিল প্রকল্প চলে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আর্থিক সাহায্যে। সকল রাজ্যকেই কেন্দ্রীয় সরকার মিড ডে মিল কর্মীর মাসিক বেতন  বাবদ দেয় মাত্র ৬০০ টাকা।
 বাকি টাকা দেয় রাজ্য সরকার। আন্দোলনের ফলে হরিয়ানা রাজ্যে বেতন কেন্দ্রের ৬০০ টাকা সহ মোট ৭০০০ টাকা, কেরলে ৯০০০ টাকা ও তামিলনাড়ু সরকার দেয় বোনাস, ভাতা, সবেতন ছুটি, রাজ্য সরকারি কর্মচারীর মর্যাদা সহ ১২,৫০০ টাকা।


 আমাদের রাজ্যে কত দেয়, মাত্র ১৫০০টাকা। কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে সম পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। রাজ্য সরকার গুলি নিজস্ব তহবিল থেকে মিড ডে মিল প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করে থাকেন।  
সম্প্রতি আমাদের *রাজ্য সরকার,মহাজ্জেম ভাতা ও পুরোহিত ভাতা* বাড়িয়েছে। পূজার জন্য *ক্লাব গুলোকে ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০হাজার টাকা অনুদান* দেওয়া হবে ঘোষণা করেছেন। 
অথচ টাকার অভাবে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি,১২মাসের বেতন, বোনাস দিতে পারছে না! সরকারি ও বেসরকারি সমস্ত শ্রমিক ও কর্মচারী, এমনকি বাড়ির পরিচারিকারাও বোনাস পেয়ে থাকে। মিড ডে মিল কর্মীরা কেন বোনাস থেকে বঞ্চিত হবে ? আমাদের রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর অঙ্গনওয়াড়ী সহায়িকার মাসে ৬৩০০ টাকা বেতন দেয়। 




 এই কর্মসূচিকে সফল করতে  ২২শে সেপ্টেম্বর, শ্যামপুর২ ব্লকের নাউল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মীদের নিয়ে একটি সভা হয়। এই সভাটি সফল করার জন্য বিভিন্ন স্কুলের মিড ডে মিল কর্মী ইউনিয়নের সংগঠকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমগ্র সভাটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক জয়ন্ত খাটুয়া। এছাড়াও  বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সদস্য  নিখিল বেরা। উপস্থিত মিড ডে মিল কর্মীরা  কলকাতার কর্মসূচিতে অংশগ্রহণ করার অঙ্গীকার করেন। 



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...